, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
হিজলা-মেহেন্দিগঞ্জ সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো, শুরু হয়েছে মাটি পরীক্ষা

হিজলা-মেহেন্দিগঞ্জ সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো, শুরু হয়েছে মাটি পরীক্ষা

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। সেতু নির্মাণের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে গজরিয়া নদীর তলদেশে মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জের দাদপুর ও হিজলার বাউশিয়া সংলগ্ন এলাকায় গজরিয়া নদীর তলদেশে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারণ করে মাটির গুণাগুণ ও ভূ—প্রকৃতি যাচাইয়ের কাজ চলছে। সেতু নির্মাণের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে এ ধরনের মাটি পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত সেতুটি বাস্তবায়িত হলে হিজলা ও মেহেন্দিগঞ্জের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার বড় ধরনের সমাধান হবে। একই সঙ্গে রাজধানী ঢাকার সঙ্গে এ অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগের নতুন সুযোগ তৈরি হতে পারে।

সেতুটি নির্মিত হলে যাতায়াতের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় ব্যবসা—বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং কৃষিপণ্য পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এতে মেহেন্দিগঞ্জ ও হিজলার অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে, নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের উদ্যোগ ও প্রচেষ্টায় প্রস্তাবিত সেতু নির্মাণের কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে যাবে। তবে সেতুটির চূড়ান্ত নির্মাণ সিদ্ধান্ত, নকশা ও বাস্তবায়ন প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী কারিগরি ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost