, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা!

শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা!

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদার বিরুদ্ধে ঘুষ, অনিয়ম, হয়রানি ও সরকারি নথি নিয়ে কারসাজির একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় সেবাপ্রত্যাশীদের অভিযোগ, পর্চা তুলতে হাজার হাজার টাকা দাবি করা হয়; টাকা দিতে না চাইলে নানা অজুহাতে ফাইল আটকে রেখে হয়রানি করা হয়।

অভিযোগ রয়েছে, ইচলাদি মৌজার এসএ ১৫৯ নম্বর খতিয়ানের জমি নিয়ে বিরোধের মধ্যে নগদ একলক্ষ টাকার বিনিময়ে নামজারি করা হয়েছে। বিভিন্ন খতিয়ানে তহশীলদারের স্বাক্ষর ও সিল ছাড়াই হাতে লেখা তথ্য পোস্টিং এবং নগদ দুই লক্ষ টাকা চুক্তিতে জেএল ৯২ নম্বর উজিরপুর মৌজার এসএ ১২৪ নম্বর খতিয়ানের নথি ছিঁড়ে ফেলার অভিযোগও রয়েছে।

অভিযোগ রয়েছে, সেবাপ্রত্যাশীদের বিভিন্নভাবে জিম্মি করে অর্থ আদায়ের এমন পরিস্থিতিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তাও অনেকটা নীরব। সানজিদার প্রভাবের কারণে তিনিও বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস করছেন না। গত ১৫ সেপ্টেম্বরও ইউনিয়ন ভুমি কর্মকর্তা মমতাজ বেগম সানজিদার কথা মত কাজের রিপোর্ট না প্রদান করায় দুর্ব্যবহার করেন। এবং পরবর্তীতে সকল কাজ তার পরামর্শমত করতে নির্দেশ দেন সানজিদা।

এদিকে সানজিদাকে একাধিকবার বদলির অর্ডার হলেও তা অদৃশ্য ইশারায় কার্যকর না হওয়ায় এবং একই অফিসে দীর্ঘ দিন থাকায় বিভিন্ন প্রশ্ন উঠেছে। কার প্রভাব বা তদবিরে বদলি আটকে যাচ্ছে—এ নিয়েও চলছে নানা আলোচনা।

এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) মো. আলী সুজা বলেন, “শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগের কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুল্লাহ কে একাধিক বার ফোন ও ম্যাসেজ করে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অফিস সহায়ক সানজিদার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরবর্তী পর্বে: শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে সানজিদার বিরুদ্ধে ওঠা আরও অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সেবাপ্রত্যাশীদের হয়রানির তথ্য ও কাদের আশীর্বাদে চলছে তার রমরমা ঘুষ বানিজ্য তার বিস্তারিত আসছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost