, , ,
শিরোনাম
বিসিসিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ পারিবারিক কলহের পর যুবকের মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন কাজিরহাট সীমান্তে কবির ব্যাপারী হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুদকে অভিযোগ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

তিনি বলেন, ‘বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে এ মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।’

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলায় টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবেরহাট এলাকার মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থানও কঠোর। ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কয়টি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে।’

এসময় মাদক, সন্ত্রাস এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বন্দর থানা পরিদর্শন করেন। এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মো. সালেহ, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost