, , ,
শিরোনাম
বিসিসিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ পারিবারিক কলহের পর যুবকের মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন কাজিরহাট সীমান্তে কবির ব্যাপারী হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুদকে অভিযোগ
জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ

জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আদালতকক্ষে বিচারককে গালি ও দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক আসামির বিরুদ্ধে। ঘটনার পর আদালত তাৎক্ষণিকভাবে বশির নামের ওই আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে বরগুনা সদর আমলি আদালতে একটি সিআর মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে। বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ সাজা দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি জানান, একটি মামলায় অস্থায়ী জামিনে থাকা বশিরের জামিনের আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এজলাসে উত্তেজিত আচরণ শুরু করেন এবং বিচারকের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। উপস্থিত আইনজীবীরা তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।

পরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা বশিরকে হাতকড়া পরানোর চেষ্টা করলে তিনি কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালান বলে জানান এপিপি। বিচারকের উপস্থিতিতেই ওই পুলিশ সদস্যকে মারধর করা হয়।

ঘটনার পর আদালত দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় মামলা আমলে নেন। তাৎক্ষণিকভাবে সাক্ষ্য নেওয়া শেষে আদালত বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের প্রতি সবার আস্থা ও সম্মান থাকা উচিত। আদালতে বশিরের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost