, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
কাউনিয়ায় বিতর্কের পর এয়ারপোর্ট থানায় রফিকুল, দায়িত্ব নিয়ে স্থানীয়দের ক্ষোভ

কাউনিয়ায় বিতর্কের পর এয়ারপোর্ট থানায় রফিকুল, দায়িত্ব নিয়ে স্থানীয়দের ক্ষোভ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তার পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালনকালে বিভিন্ন অভিযোগ ও বিতর্কের প্রসঙ্গ তুলে এয়ারপোর্ট থানার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বরিশাল নগরীর কাউনিয়া থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। একপর্যায়ে কাউনিয়ার বাগানবাড়ি এলাকার মিল্টনকে আটকের দাবিতে এলাকাবাসী গণপ্রতিরোধ গড়ে তোলে এবং তার কথিত ডেরায় হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা দাবি করেন।

এ ঘটনায় তৎকালীন কাউনিয়া থানার ওসি মো. রফিকুল ইসলামের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে তৎকালীন বরিশাল পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সময়ে তাকে কাউনিয়া থানার দায়িত্ব থেকে সরিয়ে নতুন ওসি হিসেবে সনজিত চন্দ্র নাথকে দায়িত্ব দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, কাউনিয়া থানায় দায়িত্ব পালনের সময় রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও উঠেছে।

রফিকুল ইসলাম এর আগে বরিশাল বন্দর থানাতেও দায়িত্ব পালন করেছেন। সেখানেও তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ছিল বলে স্থানীয় কয়েকজন দাবি করেছেন। পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং তৎকালীন রাজনৈতিক প্রভাবশালী মহলের সঙ্গে সমঝোতার অভিযোগও তোলা হয়েছে।

বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রফিকুল ইসলাম। গুরুত্বপূর্ণ এই থানাটি বরিশাল নগরীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হওয়ায় এখানে দায়িত্ব পালনের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের একটি অংশ প্রশ্ন তুলেছেন।

তাদের দাবি, বর্তমান পুলিশ কমিশনার মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ্ যেন এয়ারপোর্ট থানার মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন দক্ষ, সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেন। একই সঙ্গে রফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

তবে উক্ত বিষয় জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোন যোগাযোগ করে হলে ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost