, , ,
শিরোনাম
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না বোনের মৃত্যুর তিন বছর পর সড়কে প্রাণ হারালেন আশরাফুল
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুরে সুরভী পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা—বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক ও বাসের স্টাফরা পালিয়ে যায়।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost