, , ,
শিরোনাম
পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে আরও অনেকেই কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪ পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি বরগুনায় জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর, ৭ দিন ধরে বন্ধ এক্স-রে সেবা মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
বসতঘরের পেছনে লাগানো গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

বসতঘরের পেছনে লাগানো গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর বাউফলে নিজের বসতঘরের পেছনে গোপনে গাঁজা চাষ করার অভিযোগে ইউসুফ খান (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ির পেছন থেকে ৩টি গাঁজাগাছ উদ্ধার করা হয়।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গুইল্ডামুজ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ খান ওই গ্রামের মৃত মুজিব খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তার বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তিন-চার মাস আগে ইউসুফ খান নিজ ঘরের পেছনের জমিতে অবৈধভাবে গাঁজার চারা রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। বাণিজ্যিকভাবে বিক্রির উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত সেবনের জন্য তিনি এই গাঁজা চাষ করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ইউসুফ খান নিজ বাড়ির পেছনে গাঁজা চাষ করেছেন। তিন থেকে চার মাস আগে তিনি গাছগুলো রোপণ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost