, , ,
শিরোনাম
প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ের দাবি শেবাচিমে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারী আটক রাজাপুরে ইয়াবাসহ যুবকের দেড় বছরের কারাদণ্ড কাউখালীতে নারী ও শিশু নির্যাতনবিরোধী সংবাদ সম্মেলনে অপরাধীদের বয়কটের আহ্বান নাজিরপুরে বিএনপি কার্যালয়ে হামলা: ৮৫০ জনের বিরুদ্ধে মামলা চাকরির প্রলোভনে যৌনপল্লীতে বিক্রি, নারীসহ দুজনের যাবজ্জীবন দুদিনে ৪ সন্তান প্রসব করলেন রোহিঙ্গা নারী ভোলায় স্কুল মাঠে অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা বলেশ্বরে নদে মিলল ২০ কেজির রাজকীয় বোয়াল দোয়েল পাখি-১ লঞ্চে যাত্রীর স্বর্ণালংকার ও টাকাসহ ব্যাগ চুরি
সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট

সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশ থেকে রিয়াদগামী যাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা—রিয়াদ—ঢাকা রুটের ৯টি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৯টা থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কার্যকর রয়েছে। তবে বাতিল হওয়া ফ্লাইটগুলো কবে পুনরায় চালু হবে বা নতুন সময়সূচি ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে অন্য কোনো বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করবে কি না, সে সিদ্ধান্তও জানানো হয়নি।

এ অবস্থায় রিয়াদগামী যাত্রীদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। রাতে বিমানবন্দরে এসেও ফ্লাইট বাতিলের খবর পেয়ে অনেক যাত্রীকে বাড়ি ফিরে যেতে হয়েছে। যাত্রীদের কেউ কেউ সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে সময়মতো সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ার অভিযোগ করেছেন।

এদিকে, কাতার ও কুয়েত এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে বলে জানা গেছে। ফলে এসব ফ্লাইটে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরাও অনিশ্চয়তার মুখে পড়েছেন।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন।সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost