, , ,
শিরোনাম
রাজাপুরে ইয়াবাসহ যুবকের দেড় বছরের কারাদণ্ড কাউখালীতে নারী ও শিশু নির্যাতনবিরোধী সংবাদ সম্মেলনে অপরাধীদের বয়কটের আহ্বান নাজিরপুরে বিএনপি কার্যালয়ে হামলা: ৮৫০ জনের বিরুদ্ধে মামলা চাকরির প্রলোভনে যৌনপল্লীতে বিক্রি, নারীসহ দুজনের যাবজ্জীবন দুদিনে ৪ সন্তান প্রসব করলেন রোহিঙ্গা নারী ভোলায় স্কুল মাঠে অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা বলেশ্বরে নদে মিলল ২০ কেজির রাজকীয় বোয়াল দোয়েল পাখি-১ লঞ্চে যাত্রীর স্বর্ণালংকার ও টাকাসহ ব্যাগ চুরি মঠবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত ভান্ডারিয়ায় বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা
নাজিরপুরে বিএনপি কার্যালয়ে হামলা: ৮৫০ জনের বিরুদ্ধে মামলা

নাজিরপুরে বিএনপি কার্যালয়ে হামলা: ৮৫০ জনের বিরুদ্ধে মামলা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ একাধিক দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ১৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন বাদী হয়ে নাজিরপুর থানায় এই এজাহার দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান (৬০), সাবেক মন্ত্রী রেজাউল করিমের ছোটভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, মন্ত্রীর মেজ ভাই উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু, দেউলবাড়ির ইউপির সাবেক চেয়ারম্যান ওয়ালিউল্লাহ, মালীখালীর আওয়ামী লীগ নেতা সুমন মন্ডল মিঠু, আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, কেন্ত্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা দীপ্তিষ হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল বেপারী, জাকির খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখসহ ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এজাহারে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর রোববার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় অবস্থিত মালিখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থকদের একাংশ আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা, ককটেল, রামদা, বঁটিদা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় গুলিবর্ষণ ও বোমাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

নাজিরপুর থানার সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯—এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মামলার বিষয়টি আজ (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে নিশ্চিত করে জানান, দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost