, , ,
শিরোনাম
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর মেহেন্দিগঞ্জের চরহোগলায় চুরির উপদ্রব, সিসিটিভিতে ধরা পড়েও অধরা চোর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনির কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০ বাবার পাশে ঘুমিয়ে থাকা নিখোঁজ সেই শিশু ‘হত্যার শিকার’, মিলল মরদেহ পরকীয়া প্রেমিকের ভাড়া বাসায় মিলল স্বামীর বস্তাবন্দি মরদেহ, স্ত্রী আটক টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা গ্রেপ্তার ১ কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
বাবার পাশে ঘুমিয়ে থাকা নিখোঁজ সেই শিশু ‘হত্যার শিকার’, মিলল মরদেহ

বাবার পাশে ঘুমিয়ে থাকা নিখোঁজ সেই শিশু ‘হত্যার শিকার’, মিলল মরদেহ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে ঘুমিয়ে থাকা নিখোঁজ শিশু রাইয়ান ‘হত্যার শিকার’ হয়েছে। নিখোঁজের দুই দিন পর খাল থেকে ব্যাগবন্দী অবস্থায় উদ্ধার হয়েছে ১০ মাস বয়সী শিশুটির মরদেহ। তাদের বাড়ির পেছনের খালে কালো একটি ব্যাগ ভাসতে দেখে সন্দেহ হয় স্বজনদের। সেটি খুলতেই বেরিয়ে আসে রাইয়ানের পা, ছড়িয়ে পড়ে পচা দুর্গন্ধ।

নিহতের পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত তার আপন খালু আল—আমীন।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা খাল থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রাইয়ানের চাচাতো দাদা নূরমোহাম্মদ বলেন, নিখোঁজের পর থেকেই বিভিন্ন স্থানে শিশুটিকে খুঁজছিলেন পরিবারের সদস্যরা। শনিবার সকাল থেকে নৌকা নিয়ে বাড়ির পেছনের খালে তল্লাশি চালাচ্ছিলেন রাইয়ানের মামা। একপর্যায়ে খালে কালো রঙের একটি ব্যাগ ভাসতে দেখেন তিনি। ব্যাগটির ওপর মাছি উড়তে দেখে সন্দেহ হলে সেটি তুলে খোলেন। এ সময় ব্যাগ থেকে রক্ত বেরিয়ে আসে।

স্থানীয়রা জানান, ব্যাগটি তীরে তোলার পর সামান্য বাঁধন খুলতেই শিশুটির পা বেরিয়ে আসে। চারদিকে ছড়িয়ে পড়ে পচা দুর্গন্ধ। শিশুটির মাথা তখনো ব্যাগের ভেতরে ছিল।

নিহতের পরিবারের দাবি, এ হত্যাকাণ্ডে রাইয়ানের আপন খালু আল—আমীন জড়িত। ঘটনার দিন ভোরে তাকে গামছা পরা অবস্থায় দেখা গেছে বলেও দাবি করেছেন স্বজনেরা। তবে অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

গত ১৫ অক্টোবর নিজ বাড়িতে বাবা রাসেল খানের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল ১০ মাস বয়সী রাইয়ান। এ সময় তার মা ঘরের বাইরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ কুকুরের ডাক শুনে ঘরে ফিরে ছেলেকে আর খুঁজে পাননি তিনি।

এ ঘটনায় ওই রাতেই শিশুটির মা বাদী হয়ে কলাপাড়া থানায় তার আপন বোনের স্বামী আল—আমীনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাকে আটক করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost