
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি ।
শুভেচ্ছা বার্তায় তিনি শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য সবার মধ্যে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছেন।
তিনি শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি উৎসবটি আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপিত হোক—এ কামনা করেন তিনি।
সাংবাদিক শাহ আলম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে এগিয়ে আসতে হবে।