, , ,
শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর মেহেন্দিগঞ্জের চরহোগলায় চুরির উপদ্রব, সিসিটিভিতে ধরা পড়েও অধরা চোর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনির কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০ বাবার পাশে ঘুমিয়ে থাকা নিখোঁজ সেই শিশু ‘হত্যার শিকার’, মিলল মরদেহ পরকীয়া প্রেমিকের ভাড়া বাসায় মিলল স্বামীর বস্তাবন্দি মরদেহ, স্ত্রী আটক টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা গ্রেপ্তার ১ কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস মেহেন্দিগঞ্জের যুবকের ঝু/\ল/ন্ত ম/র/দেহ উদ্ধার
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনির

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনির

Reporter
প্রতিবেদক : আবু তাঈম সিজান
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১১নং চর কাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ৩নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সফল মেম্বার মোঃ মনিরুল ইসলাম মনির।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। এ উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন আনন্দময় ও সফল হোক।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হবে। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই তাঁর প্রত্যাশা।

উল্লেখ্য, মোঃ মনিরুল ইসলাম মনির চর কাজল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত মেম্বার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ১১নং চর কাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের সেবা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি তাঁর অঙ্গীকারে চর কাজল ইউনিয়নের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে বলেন,অভিজ্ঞতা ও সততাই উন্নয়নের গ্যারান্টি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost