, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার পাহাড়, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
১৭ বছরেও অপসারণ হয়নি

বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার পাহাড়, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া হাউজিং এলাকার ময়লাখোলা দীর্ঘদিন ধরে নগরীর বর্জ্য ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে জমে থাকা ময়লার বিশাল স্তূপ এখন এলাকাবাসীর জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও পরিবেশদূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর বিভিন্ন এলাকার বর্জ্য এখানে ফেলার কারণে পাহাড়সম ময়লার স্তূপ তৈরি হয়েছে। ময়লার দুর্গন্ধে স্বাভাবিকভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি মশা-মাছির উপদ্রব বাড়ায় জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, ময়লার ভাগাড় থেকে বর্জ্য ছড়িয়ে পড়ছে আশপাশের সড়কে। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ময়লাখোলাটি অপসারণের আশ্বাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর।

সরকার পরিবর্তনের পর কাউনিয়াবাসীর প্রত্যাশা ছিল, এবার হয়তো দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন দায়িত্ব গ্রহণ করেন। তিনিও ময়লাখোলা অপসারণের উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না দেখায় হতাশ স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য ও পরিবেশের কথা বিবেচনা করে দ্রুত কাউনিয়া হাউজিং এলাকার ময়লার ভাগাড় অপসারণ করতে হবে। পাশাপাশি নগরীর বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত স্থানে আধুনিক ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

কাউনিয়াবাসীর একটাই দাবি—দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত ময়লার ভাগাড়টি অন্যত্র স্থানান্তর করা হোক। এখন এটি শুধু এলাকাবাসীর দাবি নয়, বরং জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার স্বার্থে সময়ের দাবি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost