, , ,
শিরোনাম
আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪ পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি বরগুনায় জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর, ৭ দিন ধরে বন্ধ এক্স-রে সেবা মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ চরফ্যাশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়, অনুপস্থিত দুই শিক্ষককে নোটিশ ডাকাতবিরোধী অভিযানে এবার পুলিশের বিরুদ্ধেই মামলা, আসামি চকরিয়া থানার ওসিসহ ৭
ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের এক নেতা। তার কাছ থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উপজেলায় গত এক বছরে ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগের মধ্যে এ ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দারা আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ব্যক্তির নাম মো. মনির মীর। তিনি গণঅধিকার পরিষদের গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের কয়েকজন জেলে সাবেক ইউপি সদস্য মনির মীরের বাড়ির সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা এক ব্যক্তিকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাকে কাছাকাছি পূর্ব দক্ষিণ নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আটকে রাখা হয়।

পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় লোকজন মনির মীরকে হাতেনাতে আটক করেন। এ সময় গণঅধিকার পরিষদের নেতা মনিরের কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

এদিকে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়ছে বিভিন্ন এলাকার পরিবার। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

উত্তর পক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান মিল্টন বলেন, দেড় মাস আগে নতুনগ্রাম এলাকায় একটি ট্রান্সফরমার চুরি হয়। এতে ওই এলাকার ২৫টি পরিবার প্রায় এক সপ্তাহ বিদ্যুৎহীন ছিল।

গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া বলেন, গত দুই মাসে ওই এলাকায় চার থেকে পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গলাচিপা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জয় প্রকাশ নন্দী জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। গত এক বছরে ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয় কেউ বাদী না হলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost