, , ,
শিরোনাম
যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : আলমগীর হোসেন জুয়েল
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি পানের বরজসংলগ্ন শুকনো ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসরাত জাহান যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র. ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয় যুথি। তবে নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজখবর নিতে শুরু করেন। বিকেল ৪টা থেকে ৫টার দিকে তার মা সুবিদখালী বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের ও শিক্ষার্থীদের কাছে খোঁজ নেন। এ সময় তাঁরা জানান, সেদিন যুথি পরীক্ষা দিতে বিদ্যালয়ে আসেনি।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মির্জাগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ করেন।

নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, নিখোঁজের পর প্রথমে বাড়ির পাশের এক নারী যুথির জুতা খুঁজে পান। বৃহস্পতিবার সকালে ওই নারীকে সঙ্গে নিয়ে তিনি জুতা পাওয়ার স্থানটি শনাক্ত করতে যান। সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশে একটি শুকনো ডোবার মধ্যে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost