, , ,
শিরোনাম
যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
তালা ভেঙে বিএনপি কার্যালয় থেকে টিভি-চেয়ার চুরি

তালা ভেঙে বিএনপি কার্যালয় থেকে টিভি-চেয়ার চুরি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর দশমিনায় চরবোরহান ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে টেলিভিশন, চেয়ারসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাগলা বাজার এলাকায় কার্যালয়ের তালা ভাঙা ও মালামাল না থাকার বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে বিভিন্ন মালামাল খুঁজে না পেয়ে চুরির অভিযোগ করেন তারা।

নেতাকর্মীদের অভিযোগ, কার্যালয় থেকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৪০টি চেয়ার, দুই ডজন কাপ—পিরিচ, একটি আকাশ ডিশ সংযোগ ও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে পথসভায় ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল গাজী বলেন, মাগরিবের নামাজের পর কার্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির খবর পেয়ে সেখানে যান তিনি। গিয়ে দেখেন, কার্যালয়ের ভেতরে কোনো মালামাল নেই। এটি পরিকল্পিত ঘটনা বলে দাবি করেন তিনি। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

চরবোরহান ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনূস হাওলাদার বলেন, অস্থায়ী কার্যালয় থেকে প্রায় অর্ধলাখ টাকার মালামাল চুরির ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। তাদের ধারণা, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। বিষয়টি উপজেলা বিএনপির সভাপতিকে জানানো হয়েছে। এ ঘটনায় তারা আইনের আশ্রয় নেবেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. ছিদ্দিক মোল্লা বলেন, ঘটনার বিষয়টি তাকে জানানো হয়েছে। এ নিয়ে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নির্বাচনের সময় ওই ঘরটি কার্যালয় হিসেবে তৈরি করা হয়েছিল। জমি নিয়ে বিরোধ থাকায় নির্বাচনের পর থেকে কক্ষটি বন্ধ ছিল। কবে, কখন বা কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost