, , ,
শিরোনাম
যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে মামলা করবে দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে মামলা করবে দুদক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মেসার্স এল আর ট্রেডিংয়ের মালিক মো. সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে তার নামে ৩৫ কোটি ৫৩ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

শিগগির তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে। বুধবার দুদকের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, তিনি গত ২০২০ সালের ২৩ জুন কমিশনের চট্টগ্রাম—১ কার্যালয়ে সম্পদ বিবরনী জমা দেন। এতে তিনি স্থাবর ৪১ কোটি ৯২ লাখ টাকার স্থাবর ও ৪ কোটি ২৮ লাখ টাকার অস্থাবর সম্পদ এবং ৬ কোটি ৩৬ লাখ টাকার দায়—দেনার তথ্য উল্লেখ করেন। দায়—দেনা বাদে তার ঘোষণাকৃত মোট সম্পদের পরিমাণ ৩৯ কোটি ৮৩ লাখ টাকা।

সম্পদ বিবরণী যাচাইকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০০৭—২০০৮ থেকে ২০২০—২০২১ করবর্ষ পর্যন্ত সালাহউদ্দিন রিপনের মোট গ্রহণযোগ্য বৈধ আয়ের পরিমাণ ৮ কোটি ৫৪ লাখ টাকা। ওই সময়ে তিনি ব্যয় করেছেন ৪ কোটি ২৩ লাখ টাকা। তার গ্রহণযোগ্য আয়ের উৎস থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাওয়া যায় ৪ কোটি ৩০ লাখ টাকার।

এই সঞ্চয় ব্যতীত তার অন্য কোনো বৈধ উৎস না থাকায় বৈধ উৎসের অর্থের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৩০ লাখ টাকা। যাচাইকালে দায়—দেনা বাদে তার নামে নীট সম্পদ পাওয়া যায় ৩৯ কোটি ৮৩ লাখ টাকার।

এই হিসাব অনুযায়ী সালাহউদ্দিন রিপন তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৩৫ কোটি ৫৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। তিনি দুর্নীতি দমন কমিশন আইন—২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সালাহউদ্দিন রিপন তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ অর্জনের জন্য ব্যবহৃত উৎস হিসেবে ব্যবসার আয় প্রদর্শন করেছেন, যা সত্য নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost