, , ,
শিরোনাম
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা! পটুয়াখালীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে মির্জাগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে বরিশাল চাঁদমারী—ত্রিশগোডাউন এলাকায় চুরির হিড়িক, আতঙ্কে বাসিন্দারা নেছারাবাদে বিএনপির তিন গ্রুপে বিপ্লব ও সংহতি দিবস পালন নলছিটিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল সমর্থকেরা যশোরের যুবক পটুয়াখালীতে গ্রেপ্তার প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি, অবশেষে আটক বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলার
বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও

বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

বরিশালের ‍উজিপুর উপজেলায় আবর্জনাভর্তি একটি খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। এরপর পাশে থাকা স্বেচ্ছাসেবীরা তাকে টেনে তুলেন। এরপর আবারও আর্বজনাভর্তি খালটি পরিষ্কারে কাজ শুরু করেন ইউএনও।সরকারি কর্মকর্তার এমন ব্যতিক্রমী উদ্যোগে উৎসাহিত হয়েছেন সঙ্গে থাকা স্বেচ্ছাসেবীরাও।

শুক্রবার (৬ নভেম্বর) বরিশালের উজিরপুর উপজেলা পরিষদসংলগ্ন প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ওই অভিযানে এই দৃশ্য দেখা গেছে।পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ কর্মসূচিতে অংশ নেন ইউএনও মো. আলী সুজা, শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ—তরুণী ও যুবসমাজের সদস্যরা। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ অভিযান। পাঁচ ঘণ্টার স্বেচ্ছাশ্রমে খাল থেকে অপসারণ করা হয় কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য। এতে ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে খালটির স্বাভাবিক রূপ।

তবে পুরো কর্মসূচিতে সবচেয়ে বেশি আলোচনায় আসে ইউএনওর সরাসরি অংশগ্রহণ। বিডি ক্লিনের টি—শার্ট পরে অন্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনিও নেমে পড়েন খালের ময়লা পরিষ্কারে। একপর্যায়ে কাদায় আটকে যান তিনি। পরে স্বেচ্ছাসেবীরা তাকে টেনে তুলে সহযোগিতা করেন। কিছুক্ষণ পর আবারও পরিচ্ছন্নতার কাজে যোগ দেন ইউএনও।

বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান বলেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার আহ্বানে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় তরুণ—তরুণীসহ শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে কর্মসূচিটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বিশেষ করে ইউএনও নিজে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করায় সবাই আরও উৎসাহিত হয়েছেন।

ইউএনও মো. আলী সুজা বলেন, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ খালের পাশের বাসিন্দাদের ফেলে দেওয়া বিভিন্ন ধরনের বর্জ্যে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেরা স্বেচ্ছাশ্রমে উদ্যোগী হলে সমাজের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এ পরিচ্ছন্নতা অভিযান তারই একটি উদাহরণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost