, , ,
শিরোনাম
রাতেই হতে পারে ঘূর্ণিঝড়, দেশজুড়ে তীব্র বৃষ্টির শঙ্কা ছয় মাসের মধ্যে চীনের আদলে আধুনিকায়ন হবে বরিশাল পলিটেকনিক পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী ও সম্পাদক রিমু বরিশালে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩৬টি আইফোনসহ ৫৫ মোবাইল উধাও নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বৃদ্ধের বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি কাওছার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ ভাণ্ডারিয়ায় পৌরসভার সুপেয় দুইটি পানির পাম্পের মোটর উধাও সহ বিভিন্ন এলাকায় চুরিরে আতঙ্ক মেহেন্দিগঞ্জে গভীর রাতে গাভী চুরি, দিশেহারা পরিবার
এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও

এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অভিভাবকদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি মুচলেকা নিয়ে মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বিয়ে দুটি বন্ধ করেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার রাজিহার গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থীর বিয়ের আয়োজন করেছিলেন অভিভাবকেরা। বরযাত্রীসহ দুই শতাধিক অতিথির জন্য ছয় ডেক খাবারও রান্না করা হয়েছিল।

বাল্যবিয়ের খবর পেয়ে ইউএনও নিরুপম মজুমদার আগৈলঝাড়া থানার এসআই আল আমীন খালাসি, গ্রাম পুলিশ ও স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন। তথ্য গোপন করে ভুয়া জন্মসনদ তৈরি ও বাল্যবিয়ের আয়োজনের অপরাধে মেয়েটির বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়ের জন্য রান্না করা খাবারগুলো পাশের একটি এতিমখানায় দেওয়ার নির্দেশ দেন ইউএনও।

অন্যদিকে, একই দিন উপজেলার পার্শ্ববর্তী রাংতা গ্রামে নবম শ্রেণির আরেক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। ইউএনও ঘটনাস্থলে যাওয়ার আগেই বিষয়টি টের পেয়ে কিশোরীর অভিভাবকেরা পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে ছেলের ভাই ও কিশোরীর নানিকে পাওয়া যায়। বাল্যবিয়ের অভিযোগে তাঁদের দুজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও নিরুপম মজুমদার বলেন, ‘বাল্যবিবাহ এক ধরনের অভিশাপ। বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার রয়েছে। বাল্যবিয়ের সঙ্গে কোনো আপস নেই।’

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost