, , ,
শিরোনাম
রাতেই হতে পারে ঘূর্ণিঝড়, দেশজুড়ে তীব্র বৃষ্টির শঙ্কা ছয় মাসের মধ্যে চীনের আদলে আধুনিকায়ন হবে বরিশাল পলিটেকনিক পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী ও সম্পাদক রিমু বরিশালে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩৬টি আইফোনসহ ৫৫ মোবাইল উধাও নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বৃদ্ধের বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি কাওছার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ ভাণ্ডারিয়ায় পৌরসভার সুপেয় দুইটি পানির পাম্পের মোটর উধাও সহ বিভিন্ন এলাকায় চুরিরে আতঙ্ক মেহেন্দিগঞ্জে গভীর রাতে গাভী চুরি, দিশেহারা পরিবার
রাতেই হতে পারে ঘূর্ণিঝড়, দেশজুড়ে তীব্র বৃষ্টির শঙ্কা

রাতেই হতে পারে ঘূর্ণিঝড়, দেশজুড়ে তীব্র বৃষ্টির শঙ্কা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। দেশের উত্তর—উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি আরও ঘনীভূত হচ্ছে। আবহাওয়ার অনুকূল পরিস্থিতি বজায় থাকলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক—সংকেত বহাল রাখা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ—পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ—পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ১১ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

সোমবার দুপুর ১২টা পর্যন্ত নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ—পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ—পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণ—পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ—পশ্চিমে অবস্থান করছিল।

সংস্থাটি আরও জানায়, নিম্নচাপটি উত্তর—উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক—সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost