, , ,
শিরোনাম
ছয় মাসের মধ্যে চীনের আদলে আধুনিকায়ন হবে বরিশাল পলিটেকনিক পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী ও সম্পাদক রিমু বরিশালে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩৬টি আইফোনসহ ৫৫ মোবাইল উধাও নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বৃদ্ধের বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি কাওছার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ ভাণ্ডারিয়ায় পৌরসভার সুপেয় দুইটি পানির পাম্পের মোটর উধাও সহ বিভিন্ন এলাকায় চুরিরে আতঙ্ক মেহেন্দিগঞ্জে গভীর রাতে গাভী চুরি, দিশেহারা পরিবার বামনায় সড়ক দূর্ঘটনায় শিক্ষিকা নিহত
নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বৃদ্ধের

নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বৃদ্ধের

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নামাজ আদায়ের পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক বৃদ্ধ। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে বরগুনা থানায় উপস্থিত হয়ে মাওলানা সোহরাব হোসেন এ লিখিত অভিযোগ করেন।

সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনালী পাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত নাতনি জামাই ওই একই এলাকার পনু গাজীর ছেলে রব্বানী গাজী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে সোহরাব হোসেন তার নাতনি জামাই রব্বানীকে নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ সোহরাবের হাত থেকে তার চলাফেরার একমাত্র অবলম্বন লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন রব্বানী। একইসঙ্গে তাকে গালাগালসহ হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন বৃদ্ধ।

অভিযোগে সোহরাব আরও উল্লেখ করেছেন, বার্ধক্যজনিত কারণে তার স্বাভাবিকভাবে চলাফেরা করতে খুবই কষ্ট হয়। তার চলাচলের একমাত্র অবলম্বন লাঠিটি ভেঙে দেওয়ায় তিনি দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি অভিযুক্তের হুমকির কারণে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী। তিনি বলেন, নামাজ পড়তে বলার বিষয় নিয়ে নাতনি জামাইর বিরুদ্ধে এক বৃদ্ধ থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় আইনিভাবে যতটুকু ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা তা করব। এছাড়া যদি তাদের কাউন্সেলিং করে বিষয়টি সমাধান করা যায় তাহলে সেই ব্যবস্থা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost