
বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে রিয়াজুর রহমান রিয়াজকে সভাপতি, তৌহিদুর রহমান তৌহিদকে সিনিয়র সহসভাপতি, আনিসুর রহমান আনিসকে সহসভাপতি, আরিফুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক, অহিদুল ইসলাম রুবেলকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ রাজু খন্দকারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুশফিক রহমান অভিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে বরিশাল মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।