, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
সুপারি-কলা চুরির অভিযোগে বৃদ্ধকে মারধর করে শিকলে বেঁধে হেনস্তা

সুপারি-কলা চুরির অভিযোগে বৃদ্ধকে মারধর করে শিকলে বেঁধে হেনস্তা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের জিয়ানগরে এক ছড়া সুপারি ও এক ফালি কলা চুরির অভিযোগে ৭০ বছর বয়সী রুহুল আমিন মীর নামে এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর করে শিকলে বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। এ সময় তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় ওই সুপারি ও কলা।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের মধ্য কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রব।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে প্রতিবেশী হাফেজ আব্দুল হালিম ও আব্দুল জব্বার হাওলাদারের বাড়ি থেকে এক ছড়া সুপারি এবং এক ফালি কলা নেন হতদরিদ্র ও মানসিকভাবে অসুস্থ রুহুল আমিন। এ ঘটনায় পরদিন সোমবার কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন এবং এতে ওই বৃদ্ধ মূত্র ত্যাগ করেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করা হয়। গলায় ঝুলিয়ে দেওয়া হয় কলা ও সুপারি। এরপর তাকে গ্রাম ঘোরানো হয়।

এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অধিকাংশ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তবে এর বিপরীতেও কিছু মন্তব্য দেখা যায়।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. কাওসার আলম বলেন, সে পেশাগত চোর না। তার কোনো ছেলে নেই এবং তিনি বৃদ্ধ হয়ে যাওয়ায় অভাবের তাড়নায় সে এই কাজ করতে পারে। তার ঘরের অবস্থাও ভালো না। তবে জনপ্রতিনিধিদের উচিত ছিল তার খোঁজ খবর নেওয়া এবং খাবারের ব্যাবস্থা করা কিন্তু এগুলো না করে পেটের দায়ে চুরি করার অপবাদে তাকে হেনস্তা করলো। যারা তার সাথে এগুলো করলো তাদেরই উচিত ছিল যে তার খাবারের ব্যাবস্থা করা এবং তার পরিবারকে সহায়তা করা।

ইউপি সদস্য আব্দুর রব বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে আমার কাছে বিষয়টি নিয়ে কেউ না আসায় আমি তেমন গুরুত্ব দেইনি। হতদরিদ্র হওয়ায় উনি এ কাজ করে মাঝে মধ্যে। আমরা কীভাবে সহযোগিতা করবো, বছরে মাত্র দুবার ১০ কেজি করে চাল পাই।

ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝে মধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য অপরাধে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা ঠিক হয়নি। আমি ঘটনা শুনে তার বাড়িতে কিছু খাবার পাঠিয়ে দিয়েছি এবং তাকে আগামীতেও সাহায্য করা হবে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা—সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost