, , ,
শিরোনাম
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড কাজিরহাটে সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাথরঘাটা উপজেলা এনসিপির কমিটিতে অনুমতি ছাড়া নাম, শিক্ষকের পদত্যাগ পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২

আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরগুনার আমতলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সমর্থনে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে আমতলী—পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল বুধবার রাতে মিছিল নিয়ে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাসস্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা পটুয়াখালী—কুয়াকাটা রুটের ‘সিফাত’ পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যাওয়ার সময় সিফাত আকন (১৫) ও রাব্বি আকন (১৭) নামে দুজনকে আটক করে। পরে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), মো. নাঈম হাওলাদার (১৬), মো. জোবায়ের মৃধা (১৬), মো. রাশেদুল হাওলাদার (১৬), মো. নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সাইমুন হাওলাদার (১৬), মো. ইমরান (১৬), মো. নাঈম (১৬) ও মো. আরিফ হোসেন (৩০)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১২ জনকে আটক করা হয়েছে। তাদের পুরোনো মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাশকতার অভিযোগে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost