, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার

বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরিশাল আদালতের নিখোঁজ সিভিল জজ (সহকারী জজ) শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিএমপির একটি বিশেষ দল অভিযান চালিয়ে কুয়াকাটা এলাকা থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে নিরাপদ হেফাজতে বরিশালে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তবে তিনি কার সঙ্গে বা কী কারণে কুয়াকাটায় গিয়েছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এর আগে মঙ্গলবার রাত থেকে শেখ ফারহান নাদিমকে উদ্ধারে তৎপরতা চালিয়ে আসছিলেন আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আদালতের একাধিক সূত্র জানায়, মঙ্গলবার নিয়মিত বিচারিক কার্যক্রমে অংশ নেন সহকারী জেলা জজ শেখ ফারহান নাদিম। পরে বিকেলে তিনি রিকশাযোগে আদালত এলাকা থেকে কোথাও চলে যান। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্বজন ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা তার সন্ধানে তৎপর হন।

পরে তার নিখোঁজের ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ তাকে উদ্ধারে একাধিক দল নিয়ে কাজ শুরু করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক শেখ ফারহান নাদিমকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় উদ্ধারে কিছুটা সময় লাগছে।

পুলিশের বিশেষ দল বৃহস্পতিবার কুয়াকাটা থেকে তাকে উদ্ধারের পর কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন এবং কার সঙ্গে ছিলেন, তা খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost