
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মোঃ শাহ আলম।
বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম তাকে কেন্দ্রীয় কমিটির সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেন।
সাংবাদিক মোঃ শাহ আলম দীর্ঘদিন ধরে কাজিরহাট আরজেএফ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি হিসেবে সাংবাদিকতা ও সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন।
তার এই মনোনয়নে কাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে আরজেএফের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় কমিটির সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় সাংবাদিক মোঃ শাহ আলমকে বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।