, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুই স্থানে অগ্নিসংযোগ

বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুই স্থানে অগ্নিসংযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও সরকারি বিএম কলেজের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা পৃথক দুটি স্থানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয়দের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মনিরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে একদল দুর্বৃত্ত নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসের নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভবন মালিক ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭—৮ জনের একটি দল। স্থানীয়রা টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost