, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কাউখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। কাউখালী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর আব্দুল জলিল আকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা শাখার সংগঠনের সিনিয়র সহ—সভাপতি মোঃ মোবাশ্বের আলী, এস এম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ সেলিম প্রমুখ।

উল্লেখ্য, ২০২৭—২০২৮ মেয়াদের জন্য দুই বছর মেয়াদী বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কাউখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন,সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মিয়া,সিনিয়র সহ—সভাপতি: মোঃ মোবাশ্বের আলী
সহ—সভাপতি এস এম গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত নাথ,যুগ্ম সাধারণ সম্পাদক, মুজাহিদ সেলিম,সহ—সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মিস্ত্রি,কোষাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন,যুগ্ম কোষাধ্যক্ষ ভূপাল কৃষ্ণ হাওলাদার।

কার্যনির্বাহী সদস্যরা হলেন,শামসুল হক, সূর্যকান্ত বিশ্বাস, আব্দুল হাই তালুকদার, মলিন বরণ ঢালি, আরতি রানী মিত্র, শাহ আলম ডাকুয়া, কৃষ্ণ গোপাল কুণ্ড, শহিদুল ইসলাম এবং পুষ্প রানী ঘরামি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost