, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
কাউখালীতে মতুয়া আশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপিত

কাউখালীতে মতুয়া আশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপিত

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে মতুয়া আশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। নতুন ধানের মৌসুম, গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ও বাঙালির কৃষিভিত্তিক সংস্কৃতিকে ধারণ করে বুধবার (১৮ নভেম্বর) রাতে আশ্রম প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

নবান্ন বাঙালির আবহমান সংস্কৃতির এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ উৎসব। নতুন ধান ঘরে তোলার আনন্দ, কৃষকের অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান, নতুন ফসলের অন্ন ভাগাভাগি এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দের বন্ধনকে আরও সুদৃঢ় করতেই এ উৎসবের আয়োজন করা হয়। নবান্নকে ঘিরে গ্রামবাংলায় যুগ যুগ ধরে চলে আসছে নানা ঐতিহ্যবাহী আচার—অনুষ্ঠান, আনন্দ—উৎসব ও মিলনমেলা।

এবারের নবান্ন উৎসবে মতুয়া আশ্রমের ২২টি অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ও গিয়াস উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ এবং সদস্য সচিব রাকিব তালুকদার।

এছাড়া মতুয়া আশ্রমের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সুশীল হাওলাদার, সিনিয়র সহ—সভাপতি মাস্টার কিরণ চন্দ্র হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রিপন সিকদার ও মাস্টার শ্যামাপ্রসাদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ সিকদার এবং উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্বনাথ হাওলাদার।
ভক্তবৃন্দ ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনব্যাপী ও রাতব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নবান্ন উৎসব সম্পন্ন হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost