, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
সেতুতে টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ

সেতুতে টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পায়রা সেতুর টোল প্লাজায় তিনটি টয়োটা জিপের টোল দাবি করায় দায়িত্বে থাকা এক সুপারভাইজারকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বরিশাল বিভাগীয় মালিক সমিতি ও বিভাগীয় শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতার বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টোল আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল বিভাগীয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা তিনটি টয়োটা জিপ নিয়ে পায়রা সেতুর টোল প্লাজায় পৌঁছালে টোল আদায়কারীরা গাড়িগুলো থামিয়ে টোল দাবি করেন। এ সময় গাড়িগুলো টোলমুক্ত দাবি করে কাউন্টারের টোল কালেক্টর চঞ্চল সরকারের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা চঞ্চল সরকারকে গালাগাল ও হুমকি দেন।

এ সময় চিৎকার—চেঁচামেচি শুনে দায়িত্বে থাকা সুপারভাইজার আউয়াল এগিয়ে গেলে তার ওপর চড়াও হন কয়েকজন। পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে তাকে চড়—থাপ্পড় ও কিল—ঘুষি মেরে আহত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে অভিযুক্তরা গাড়ি নিয়ে বরিশালের দিকে চলে যান।

আহত সুপারভাইজার আউয়াল জানান, তিনটি গাড়ির টোল দাবি করায় তাকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। বিষয়টি তিনি টোল আদায়ের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট ইস্টার্ন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে পায়রা সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ডিরেক্টর অপারেশন সজল বিশ্বাস বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের অনুমতি পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার। তিনি বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেনি। শুধু কথা—কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।’

তিনি জানান, গাড়িগুলো সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে টোলমুক্ত করা ছিল। টোলমুক্ত গাড়ি আটকে দেওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost