, , ,
শিরোনাম
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড কাজিরহাটে সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাথরঘাটা উপজেলা এনসিপির কমিটিতে অনুমতি ছাড়া নাম, শিক্ষকের পদত্যাগ পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
চার ধাপে পটুয়াখালীর ৫৪ ইউনিয়নে নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

চার ধাপে পটুয়াখালীর ৫৪ ইউনিয়নে নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পটুয়াখালী জেলার ৮ উপজেলার ৫৪টি ইউনিয়ন পরিষদে চার ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে পঞ্চম ধাপে পটুয়াখালীর কোনো ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন পাঁচ ধাপে নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদগুলোর তালিকা প্রকাশ করে।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপের নির্বাচনের তপশিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা করবেন।

পটুয়াখালী জেলায় প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি দুটি উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুমকী উপজেলার পাঙ্গাশিয়া, আঙ্গারিয়া ও মুরাদিয়া এবং মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী, মির্জাগঞ্জ, আমড়াগাছিয়া, দেউলি সুবিদখালী, কাকড়াবুনিয়া ও মজিদবাড়ি ইউনিয়ন রয়েছে।

দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি পটুয়াখালী সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো—লোহালিয়া, আউলিয়াপুর, মরিচবুনিয়া, মাদারবুনিয়া, ছোট বিঘাই, বদরপুর, বড় বিঘাই, কালিকাপুর, ইটবাড়িয়া, জৈনকাঠী, লাউকাঠী ও মৌকরণ।

তৃতীয় ধাপে আগামী ২৯ এপ্রিল গলাচিপা ও দশমিনা উপজেলার মোট ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন হলো—গোলখালী, আমখোলা, কলাগাছিয়া, বকুলবাড়িয়া, চিকনিকান্দি, গজালিয়া, ডাকুয়া, গলাচিপা, পানপট্টি, রতনদি তালতলী, চরকাজল ও চরবিশ্বাস।

অন্যদিকে দশমিনা উপজেলার ৬টি ইউনিয়ন হলো—আলীপুরা, বেতাগী সানকিপুর, দশমিনা, বহরমপুর, বাঁশবাড়িয়া ও চরবোরহান।

চতুর্থ ধাপে আগামী ১৩ মে বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো— কাছিপাড়া, কালিশুরী, ধুলিয়া, কেশবপুর, সূর্যমণি, কনকদিয়া, বগা, মদনপুরা, নাজিরপুর, কালাইয়া, দাসপাড়া, বাউফল, আদাবাড়িয়া, নওমালা ও চন্দ্রদ্বীপ। অন্যদিকে, নির্বাচন কমিশনের ঘোষিত পঞ্চম ধাপের নির্বাচনে পটুয়াখালী জেলার কোনো ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ বিষয়ে সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘পঞ্চম ধাপে ইচ্ছা করে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।’

ইসি জানিয়েছে, প্রথম ধাপের নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি তপশিল ঘোষণা করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost