, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি গ্রেপ্তার জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান গ্যারেজ মালিককে হত্যা করে ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ প্রকৌশলী আটক মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’ জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব শেষে শারীরিক অসুস্থতাবোধ করায় পুলিশ লাইনে অবস্থান করেন।

পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, ‘শারীরিক অসুস্থতা দেখা দিলে শহিদুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা—নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।’

তার মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost