, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
নলছিটিতে স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নলছিটিতে স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা—কাটাকাটির পর রুমা (৩৫) নামে দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমা উপজেলার মানপাশা এলাকার আনিচ ব্যাপারীর স্ত্রী। তাঁর স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

নিহতের বাবার বরাত দিয়ে জানা গেছে, রুমা ও তাঁর স্বামী আনিচ ব্যাপারীর মধ্যে মুঠোফোনে প্রায়ই কথা—কাটাকাটি হতো। ঘটনার দিন মঙ্গলবারও তাঁদের মধ্যে ফোনে ঝগড়া হয়। এর কিছুক্ষণ পর রুমা বাবার বাড়ি থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাড়ির বাইরে একটি আড়ার সঙ্গে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের সদস্যরা।

পরে তাঁর বাবা রফিক তালুকদার উদ্ধার করে রাত ৮টা ৫০ মিনিটের দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া তাঁকে পরীক্ষা—নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, নিহতের গলার সামনের অংশে ফাঁসের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost