, , ,
শ্বশুরবাড়িতে লুকিয়ে শেষ রক্ষা হল না ধ*র্ষ*কে*র

শ্বশুরবাড়িতে লুকিয়ে শেষ রক্ষা হল না ধ*র্ষ*কে*র

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি —৮।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল এসআরবি ৮—এর গোয়েন্দা দলের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার শাহিন হাওলাদার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোস্তফা হাওলাদারের ছেলে।

এসআরবি—৮ সূত্রে জানা গেছে, শাহিন দীর্ঘদিন ধরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। এ ঘটনায় শাহিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০—এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost