
বিদেশে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২২ নভেম্বর) দিনগত রাতে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন আসলাম।
ইমিগ্রেশন পুুলিশ সূত্র জানায়, সুইডেন আসলাম থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের টিকিট কাটেন তিনি। পরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
পুুলিশ জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।