, , ,
শিরোনাম
ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস! ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বাহরাইনে হামলা চালাল ইরান দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,  কলাপাড়ায় ৪ লিটার মদসহ ২ যুবক গ্রেফতার খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
কাজিরহাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাজিরহাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বরিশালের কাজিরহাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাজিরহাট থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে কাজিরহাট থানাধীন ১৫ নম্বর আদর্শনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোনখোলা এলাকার একটি ইটের সলিং রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার এসআই মামুন, এএসআই আশরাফুলসহ সঙ্গীয় ফোর্স মকবুল খানহাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে অবস্থান করছিলেন। এ সময় খবর পাওয়া যায়, ছোনখোলা এলাকার নূর জমাদ্দারের বাড়ির সামনে সড়কের ওপর কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

বিষয়টি কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানকে জানানো হলে তাঁর নির্দেশে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—মহিউদ্দিন হাওলাদার (পিতা: নজির হাওলাদার), সাং দক্ষিণ চর এককরিয়া এবং মো. আলাউদ্দিন সরদার (পিতা: দুলাল সরদার), সাং চুনারচর, ৩ নম্বর ওয়ার্ড।

পুলিশের দাবি, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মহিউদ্দিন হাওলাদারের কাছ থেকে পলিথিনে মোড়ানো ২০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ২ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬ হাজার টাকা। অপরদিকে আলাউদ্দিন সরদারের পরিহিত লুঙ্গির কোচর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো আরও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ০.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৫০০ টাকা।

পরে এসআই মামুন উপস্থিত সাক্ষীদের সামনে রাত/বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে উদ্ধারকৃত ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করেন বলে পুলিশ জানায়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের থানায় নেওয়া হয়েছে।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদক নির্মূল করাই আমাদের ব্রত। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost