, , ,
শিরোনাম
বরিশালে কাজির হাট ফেক আইডি-পেইজের দৌরাত্ম্য, হয়রানির শিকার সাংবাদিক ও রাজনীতি মতিঝিল থেকে ব্যাংকের বাস চুরি, উদ্ধার নারায়ণগঞ্জে সৌদিতে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, বরিশালে মামলা ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন বরিশাল বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫২০ জনের জিপিএ পরিবর্তন ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার হামলা, কুপিয়ে জখম ও টাকা লুটের অভিযোগ মঠবাড়িয়ায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ কাজিরহাটে মাদকের ভয়াবহ অবস্থা,ধ্বংসের মুখে তরুণ সমাজ মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মিজানুর রহমান গ্রেপ্তার বেকারির খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা, আগেও সতর্ক করা হয়েছিল বিসমিল্লাহ বেকারিকে
মতিঝিল থেকে ব্যাংকের বাস চুরি, উদ্ধার নারায়ণগঞ্জে

মতিঝিল থেকে ব্যাংকের বাস চুরি, উদ্ধার নারায়ণগঞ্জে

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

রাজধানীর মতিঝিল থেকে চুরি হওয়া একটি বাস নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ ফোন পেয়ে বাসটি উদ্ধার করে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে মতিঝিল থানাধীন গোপীবাগ এলাকা থেকে হারুনুর রশিদ নামে এক ব্যক্তি ৯৯৯—এ ফোন করে বাস চুরির বিষয়টি জানান।

ওই ব্যক্তি ৯৯৯—এ জানান, মতিঝিল এলাকা থেকে সোনালী ব্যাংকের একটি স্টাফ বাস চুরি হয়েছে এবং বাসটিতে সংযুক্ত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে দেখা যাচ্ছে সেটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল মহাখালী রিং রোড এলাকা দিয়ে চলছে।

পরে জাতীয় জরুরি সেবা থেকে তাৎক্ষণিকভাবে বাসটি উদ্ধারের জন্য বিষয়টি রূপগঞ্জ থানাকে অবহিত করে। তথ্য পেয়ে রূপগঞ্জ থানার আনন্দ হাউজিং পুলিশ ফাঁড়ির একটি দল পূর্বাচল মহাখালী রিং রোড এলাকায় অভিযান চালায়।
পুলিশ চোরাই বাসটিকে ধাওয়া করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা বাসটি সড়কে থামিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ‘ঢাকা মেট্রো—ব ১৫—২৩৭৪’ নম্বরের বাসটি উদ্ধার করে আনন্দ হাউজিং পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরবর্তীতে বাসের মালিকপক্ষ ফাঁড়িতে উপস্থিত হলে যাচাই—বাছাই শেষে তাদের কাছে বাসটি হস্তান্তর করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost