, , ,
শিরোনাম
‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না বোনের মৃত্যুর তিন বছর পর সড়কে প্রাণ হারালেন আশরাফুল হিজলায় গোসলে নেমে পানিতে ডুবে অটোচালকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা বরিশালে কাজির হাট ফেক আইডি-পেইজের দৌরাত্ম্য, হয়রানির শিকার সাংবাদিক ও রাজনীতি মতিঝিল থেকে ব্যাংকের বাস চুরি, উদ্ধার নারায়ণগঞ্জে সৌদিতে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, বরিশালে মামলা ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন

পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পিরোজপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের তৃতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় (পুরুষ), ১০০০ মিটার দৌড় (নারী), ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং টেস্ট সম্পন্ন হয়।

এসময় নিয়োগ বোর্ডের সভাপতি পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা তৃতীয় দিনে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। কেউ যেন প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন না করে সে বিষয়ে সতর্ক করেন তিনি। কোনো রকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোনো উপায়ে এই চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যগণসহ পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost