সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহন আমরা দালাল নই, শিক্ষিত পেশাজীবী মর্যাদা রক্ষার মঠবাড়িয়ায় দাবিতে মানববন্ধন কাউখালীতে কোরবানির পশুর ব্যাপক প্রস্তুতি: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উদ্বৃত্তের সম্ভাবনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন, প্রতি কক্ষে শিক্ষকদের তালা পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত অন্তত ১০ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে বরিশালে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্তের নির্দেশ গলাচিপা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: বোন মাসুমা হাদি গৌরনদীতে সিলিন্ডার বিস্ফোরণে কলেজছাত্রসহ দগ্ধ ২ বাবা হারানোর দিনে রিয়ালকে হারিয়ে শিরোপা জয় ফ্লিকের
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি নবস্থাপিত গভীর নলকূপ থেকে অনবরত গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। কৌতূহলবশত দিয়াশলাই জ্বালাতেই সেখানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। এই ব্যতিক্রমী ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ মে) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের হাওলাদার বাড়ির রিমান, মিনহাজ ও শাকিল হাওলাদার যৌথভাবে বাড়ির আঙিনায় একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেন। প্রায় ৯৬০ ফুট গভীর পর্যন্ত বোরিং শেষে শুক্রবার পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়। শনিবার দুপুরে হঠাৎ পাইপের ভেতর থেকে অস্বাভাবিক বুদবুদ ও শোঁ শোঁ শব্দ শুনতে পান বাড়ির লোকজন। এ সময় কৌতূহলবশত একজন পাইপের মুখে আগুন ধরালে মুহূর্তেই দাউদাউ করে শিখা জ্বলে ওঠে। সন্ধ্যা পর্যন্ত নলকূপটি থেকে একইভাবে গ্যাস নির্গমন ও আগুন জ্বলতে দেখা গেছে।

নলকূপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ তা দেখতে ভিড় জমান। এ সময় স্থানীয় কয়েকজন সেই আগুনেই চা তৈরি করে খেয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় একদিকে যেমন কৌতূহল দেখা দিয়েছে, অন্যদিকে আগুনের তীব্রতায় অগ্নিকাণ্ডের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগও কাজ করছে।

স্থানীয়দের ধারণা, গভীর বোরিংয়ের ফলে ভূগর্ভস্থ কোনো পকেট স্তরে জমে থাকা মিথেন গ্যাস ওপরে উঠে আসছে। তবে এটি স্থায়ী কোনো খনি নাকি সাময়িক গ্যাস স্তর, তা ভূ-তাত্ত্বিক পরীক্ষা ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খায়রুল হাসান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost