সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন, প্রতি কক্ষে শিক্ষকদের তালা পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত অন্তত ১০ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে বরিশালে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্তের নির্দেশ গলাচিপা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: বোন মাসুমা হাদি গৌরনদীতে সিলিন্ডার বিস্ফোরণে কলেজছাত্রসহ দগ্ধ ২ বাবা হারানোর দিনে রিয়ালকে হারিয়ে শিরোপা জয় ফ্লিকের পুলিশ ফাঁড়ির উদাসীনতায় বগুড়া রোডে বেড়েছে মাদকের বিস্তার! সাগরে লঘুচাপ, টানা ভারী বৃষ্টির আভাস মেহেন্দিগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল চিত্র, উদ্বিগ্ন অভিভাবকেরা
গৌরনদীতে সিলিন্ডার বিস্ফোরণে কলেজছাত্রসহ দগ্ধ ২

গৌরনদীতে সিলিন্ডার বিস্ফোরণে কলেজছাত্রসহ দগ্ধ ২

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের টাঙ্কিতে গ্যাস ঝালাই দেওয়ার সময় আকস্মিক সিলিন্ডার বিস্ফোরণে এক কলেজছাত্রসহ দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন।

রোববার (১০ মে) রাতে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

দগ্ধরা হলেন— গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্র এবং উপজেলা গেট সংলগ্ন ‘সেবা ফিজিওথেরাপি সেন্টারের’ কর্মী মেহেদী হাসান রাজু (২৩) এবং ওই সেন্টারের মালিকের ভাগ্নে জিসান (১৬)।

ফিজিওথেরাপি সেন্টারের মালিক নারগিস আক্তার জানান, রোববার বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলের টাঙ্কি ঝালাই করার জন্য মেহেদী ও জিসান আশোকাঠী আঁখি ক্লিনিক সংলগ্ন একটি গ্যারেজে যান। সেখানে কারিগর গ্যাস সিলিন্ডারের সাহায্যে ঝালাইয়ের কাজ শুরু করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে রাজু ও জিসান শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়ে গুরুতর আহত হন। বিস্ফোরণের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতেই তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম জানান, সিলিন্ডার বিস্ফোরণে আহত দুইজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাদের দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost