সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহন আমরা দালাল নই, শিক্ষিত পেশাজীবী মর্যাদা রক্ষার মঠবাড়িয়ায় দাবিতে মানববন্ধন কাউখালীতে কোরবানির পশুর ব্যাপক প্রস্তুতি: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উদ্বৃত্তের সম্ভাবনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন, প্রতি কক্ষে শিক্ষকদের তালা পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত অন্তত ১০ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে বরিশালে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্তের নির্দেশ গলাচিপা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: বোন মাসুমা হাদি গৌরনদীতে সিলিন্ডার বিস্ফোরণে কলেজছাত্রসহ দগ্ধ ২ বাবা হারানোর দিনে রিয়ালকে হারিয়ে শিরোপা জয় ফ্লিকের
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় চারদিনের ব্যবধানে একই গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামে পৃথক ঘটনায় প্রাণ হারায় দেড় বছর বয়সী ঐশী ও আড়াই বছর বয়সী তাসমিন।

সোমবার (১০ মে) দুপুরে দেড় বছর বয়সী ঐশী নিজ বাড়ির সামনে খেলা করার সময় পাশের একটি ডোবায় পড়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, ওই সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক ঐশীকে মৃত ঘোষণা করেন। মৃত ঐশী মোয়াজ্জেমপুর গ্রামের ওয়াসিম হাওলাদারের মেয়ে।

এর আগে গত বুধবার বিকেলে একই গ্রামে আড়াই বছর বয়সী তাসমিন বাড়ির পুকুরে ডুবে মারা যায়। পরিবার জানায়, শিশুটির মা তখন ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে তাসমিন পুকুরপাড়ে হাত ধুতে গিয়ে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।

অল্প সময়ের ব্যবধানে একই গ্রামে দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা মো. আল—আমিন অনিক বলেন, ঘটনাগুলো অত্যন্ত হৃদয়বিদারক। চারদিনের ব্যবধানে দুটি নিষ্পাপ শিশুর মৃত্যু পুরো গ্রামের মানুষকে স্তব্ধ করে দিয়েছে।

ঐশীর বাবা ওয়াসিম হাওলাদার বলেন, মেয়েটি খেলতে খেলতে কখন যে ডোবার পানিতে পড়ে গেল, কেউ টের পেল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সব শেষ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, দুটি ঘটনাই অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost