সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহন আমরা দালাল নই, শিক্ষিত পেশাজীবী মর্যাদা রক্ষার মঠবাড়িয়ায় দাবিতে মানববন্ধন কাউখালীতে কোরবানির পশুর ব্যাপক প্রস্তুতি: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উদ্বৃত্তের সম্ভাবনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন, প্রতি কক্ষে শিক্ষকদের তালা পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত অন্তত ১০ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে বরিশালে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্তের নির্দেশ গলাচিপা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: বোন মাসুমা হাদি গৌরনদীতে সিলিন্ডার বিস্ফোরণে কলেজছাত্রসহ দগ্ধ ২ বাবা হারানোর দিনে রিয়ালকে হারিয়ে শিরোপা জয় ফ্লিকের
গলাচিপা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

গলাচিপা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

‎পটুয়াখালীর গলাচিপা কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করা হয়েছে।

‎সোমবার (১১ মে) সকাল ৯টায়  গলাচিপা হাসপাতাল রোড এলাকায় প্রতিবাদী মানববন্ধন
‎অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়া’ (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)- সভাপতি মো.জাহিদুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম আরিফ।
‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
‎ ম্যানেজার ফোরামের সভাপতি মো. ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, সদস্য মো. হুমায়ুন কবির।

‎মানববন্ধন তারা বলেন, আমরা দালাল নই, আমরা চাকরি করি। বৈজ্ঞানিকভাবে রোগ নির্মূলে কোম্পানির ওষুধ সম্পর্কে চিকিৎসকদের তথ্য প্রদান করি।

‎বক্তারা বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত। এ শিল্পে নিয়োজিত প্রায় তিন লাখ দক্ষ ও শিক্ষিত প্রতিনিধি দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

‎তারা সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আধুনিক তথ্য সরবরাহ করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছেন। শহর থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতেও তাদের অবদান গুরুত্বপূর্ণ।

‎তারা আক্ষেপ প্রকাশ করে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তারা অপমান ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের অবমাননাকরভাবে ‘দালাল’ হিসেবে অভিহিত করা হয়, যা তাদের ব্যক

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost