মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ক্যানসার আক্রান্ত মো. ওবায়দুল ইসলাম (২৬) কে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। একই সাথে বিশেষ চাহিদা সম্পন্ন মো. জাকির হোসেনসহ (৫৬) হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার উপজেলা পরিষদে নিজ দপ্তরে এই সহায়তা সামগ্রী প্রদান করেন। ক্যান্সারে আক্রন্ত মো. ওবায়দুল মিরুখালী ইউনিয়নের বড়হারজী গ্রামের আবদুস সালামের ছেলে ও বিশেষ চাহিদা সম্পন্নমো. জাকির বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মৃত লাইলী মিয়া কাজীর ছেলে।
জানা গেছে, ক্যানসার আক্রান্ত ওবায়দুলের বাবা মো. আব্দুস সালাম ছেলের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে ধার-দেনা করে নিঃস্ব হয়ে পড়েছেন। সম্প্রতি ওবায়দুলের মা বজ্রপাতে মৃত্যুবরণ করলে পরিবারটি আরও অসহায় হয়ে পড়ে। বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার জরুরি ভিত্তিতে তাকে ৫০ হাজার টাকার এই অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন জাকির হোসেনকে হুলই চেযারসহ খাদ্য সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসান, সাংবাদিক নিজামুল কবির মিরাজ, ইসরাত জাহান মমতাজসহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন