, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যশোরের শান্তার ৭ দিনের অনশন কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু কাউখালীতে শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদকে ফুলেল সংবর্ধনা ভান্ডারিয়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত কাজিরহাটে শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইলেকট্রনিক্স দোকানে আগুন, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে আরও অনেকেই কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলাপাড়ায় নকল ড্রিংকোর কারখানা সনাক্ত এক বছরের জেল সহ জরিমানা

কলাপাড়ায় নকল ড্রিংকোর কারখানা সনাক্ত এক বছরের জেল সহ জরিমানা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় নকল ড্রিকোর কারখানা সনাক্ত করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুর ১ টার দিকে পৌরশহরের কাজী নজরুল ইসলাম সড়কের মো.মোজাম্মেল হোসেনের ভাড়াটিয়া বাড়ীতে এ কারখানা সনাক্ত করে বিপুল পরিমান নকল এ ড্রিংকোর ক্যান সহ এর উপাদান উদ্ধার করা হয়।

এ ঘটনায় নকল এ ড্রিংকোর মালিক মো.মাসুদ সিকদার (৩৫) কে এক বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মাসুদ সিকদারের বাড়ী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। সে ওই গ্রামের মো.ফারুক সিকদারের ছেলে।

 

ভ্রামমান আদালত এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিএস টি আইয়ের অনুমোদন ব্যতীত মাসুদ সিকদার “কালার ফুল ” নামে কোম্পানীর নামকরন করে কারখানা স্থাপহ করেন। এতে পন্যটির নাম দেয়া হয় “ড্রিকোর”। যা বাজারজাত করে আসছিল বলে জানা গেছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন’ নকল এ কোমল পানীয় মানুষের হার্ট, লিভার, কিনডির জন্য ক্ষতিকর। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে তিনি এ অভিযান পরিচালনা করেন।

এদিকে,অপর এক সূত্রে জানায়, ওই কারখানার মালিকানায় ৩/৪ জনের অংশীদারিত্ব রয়েছে। ঘটনার সময় তারা সটকে পড়েছেন বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost