শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম
মঠবাড়িয়ায় জোবায়দা নূরজাহান মেডিকেল সেন্টারের উদ্বোধন 

মঠবাড়িয়ায় জোবায়দা নূরজাহান মেডিকেল সেন্টারের উদ্বোধন 

​মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় আর্তমানবতার সেবায় নিয়োজিত জোবায়দা নূরজাহান মেডিকেল সেন্টার এর নিয়মিত কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বেতমোর নেগাহবান বাড়ী জোবায়দা নূরজাহান মেডিকেল সেন্টারের সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
​অরফান্স শেল্টার ফাউন্ডেশন ইউকে এবং শাহ্ ওয়ালিউল্লাহ্ ইসলামিক সেন্টার বাংলাদেশের সহযোগিতায় এই মেডিকেল সেন্টারটি পরিচালিত হচ্ছে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, সভাপতিত্ব করেন, মাওলানা আবু জাফর মো. সালেহ নেগাহবান।  কিনোট স্পীস (অনলাইনে ) বক্তব্য রাখেন, ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান ডাঃ মোঃ জিয়াউল হক, এসময় উপস্থিত ছিলেন, প্লাস্টিক সার্জন বিশেষজ্ঞ অধ্যাপক মো. আউয়ূব আলী,  ইঞ্জিনিয়ার রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কাজী মাওলানা কন্দকার মাহামুদুল হাসান, শিক্ষক মাওলানা শাহজাহান নেগাহবান,  হাফেজ মুফতী মোঃ আতিকুর রহমানসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ও সাধারণ মানুষ।
সমাজসেবক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা বলেন, অবহেলিত জনপদের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই মেডিকেল সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
(ট্রাষ্টি বোর্ড) চেয়ারম্যান ডাঃ মোঃ জিয়াউল হক বলেন, এই অঞ্চলের দুস্থ ও সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে উন্নত চিকিৎসার নিশ্চয়তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত কার্যক্রমের আওতায় এখন থেকে এখানে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।চয
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost