শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ; সংবাদ সম্মেলনে মায়ের আকুতি
ভাণ্ডারিয়ায় লাইসেন্সবিহীন ৪ ব্যবসায়ীকে জরিমানা

ভাণ্ডারিয়ায় লাইসেন্সবিহীন ৪ ব্যবসায়ীকে জরিমানা

ভাণ্ডারিয়ায় মৎস্য ও পশুখাদ্য বিক্রির বৈধ লাইসেন্স না থাকায় ৪ ব্যবসায়ীকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পৌর শহরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার এই অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন—২০১০ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করার অপরাধে ওই ব্যবসায়ীদের আর্থিক দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন পলাশ মিস্ত্রী ৩ হাজার, জাকির হোসেন ৩ হাজার, তাহমিদ হোসেন ৩ হাজার, এবং উত্তম সাহা ১ হাজার ৫০০ টাকা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার জানান, নিয়মবর্হিভূতভাবে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। বাজার নিয়ন্ত্রণে ও ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালীন সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost