, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪৮

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪৮

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বরিশালে হাম সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে। এর মধ্যে শুধু শের—ই—বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালেই মারা গেছে ২১ শিশু।

শুক্রবার (১৫ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মারা যাওয়া ১৭ মাস বয়সী ওই শিশুর নাম আফিয়া। সে বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আবু হানিফের মেয়ে।রোগীর চাপ বাড়ায় শের—ই—বাংলা মেডিকেলে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য নতুন করে আরও একটি ওয়ার্ড খোলা হয়েছে। বর্তমানে এই হাসপাতালের তিনটি কক্ষে হাম রোগের চিকিৎসা চলছে। তবে বেড সংকটের কারণে এক বিছানায় দুই থেকে তিনজন শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে। একই সাথে বরিশাল জেনারেল হাসপাতালেও এই রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শেবাচিমে নতুন করে ৪৮ জন হামের রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৪ জন। বর্তমানে সেখানে ১৭৩ জন চিকিৎসাধীন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালটিতে মোট ২ হাজার ১০৪ জন হামের রোগী চিকিৎসা নিয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. লোকমান হাকিম বলেন, ‘হাম প্রতিরোধে টিকা কার্যক্রম চলমান রয়েছে। টিকা দেয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে চার সপ্তাহ সময় লাগে। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost