রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামীর উপর হামলা বরিশাল শেবাচিম হাসপাতাল: অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি পদ্মা নদী থেকে ৫ হত্যা মামলার আসামি ফোরকানের মরদেহ উদ্ধার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ গ্রেফতার হিজলা উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার কাজির হাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫,মৃত্যুবার্ষিকী ও দোয়া মোনাজাত বরগুনায় ডাকাতের গুলিতে বাড়ির মালিক গুলিবিদ্ধ, আটক ৩ ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
এলাকাবাসীর খাবার পানির পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠলো চাষের মাছ 

এলাকাবাসীর খাবার পানির পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠলো চাষের মাছ 

 পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২-৩  লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোলবুনিয়া সরকারি আশ্রয়ন প্রকল্পের পাশে মোহাম্মদ ফজলুল হক আকনের পুকুরে এ ঘটনা ঘটে।
ফজলুল হক আকনের জানান, পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কাপ ,পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে।কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। বাড়ির পাশের কিছু লোকজন জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়েছে। এই পুকুরের পানি স্থানীয় ৩০ থেকে ৩৫ টি পরিবার এবং আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা এই পুকুরের পানি পান করেন। পাশে একটি মসজিদ রয়েছে এখান থেকে ওযু করেন। আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দিবেন  জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছুক্ষণ পরপর পুকুরের মাছ মরে ভেসে উঠে।পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই পুকুর থেকে পানি সংগ্রহ করে পান করতাম।
আমড়াগাছিয়া  ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোলবুনিয়ার গ্রাম পুলিশ আশীষ দর্জি জানান, কারা রাতের আঁধারে বিষ দিয়েছে এখনো জানা যায়নি। তবে আমরা তদন্ত করে বিষয়টি সামনে আনার চেষ্টা করছি।
আমড়াগাছিয়া ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান,খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এসে দেখি দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়েছে অনেক মাছ মারা গেছে। পুকুরের পাশে একটি মসজিদ রয়েছে এখানে মুসল্লিরা ওযু করেন এবং এলাকাবাসী এই পুকুর থেকে পানি সংগ্রহ করে পান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost