রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
পটুয়াখালীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ইমামকে পুলিশে সোপর্দ স্বামীর সঙ্গে ফোনে কলহের পর প্রবাসীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু পটুয়াখালীর মির্জাগঞ্জে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে ২৫ টি চোরা গরু সহ আটক—৩ ঈদুল আযহার শুভেচ্ছায় উন্নয়ন, ঐক্য ও মানবিকতার বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী জিতু জমি দখল ও হয়রানির অভিযোগ: বরিশালে আইনজীবী জাকির হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বরিশাল কীর্তনখোলা নদীর তীরে ফোরশোর এরিয়ায় অবৈধ ভবন নির্মাণ দর্শক দায়িত্বশীল দপ্তর কাউখালীতে গ্রাম আদালতের সেবা নিয়ে ভিডিও শো অনুষ্ঠিত কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ
পটুয়াখালীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ইমামকে পুলিশে সোপর্দ

পটুয়াখালীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ইমামকে পুলিশে সোপর্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্মীয় শিক্ষার আড়ালে শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলাপাড়া জামে মসজিদের ইমাম।

শনিবার (২৩ মে) সকালে ওই ইমামকে স্থানীয় লোকজন আটক করে মারধর করেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে কলাপাড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানার পর অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ইমামের এমন কর্মকাণ্ড ধরার জন্য বেশ কিছুদিন ধরে ওত পেতে ছিলেন। আজ সকালে হাতেনাতে ধরা পড়ার পর জনরোষের মুখে পড়েন তিনি। উত্তেজিত জনতা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost