, , ,
শিরোনাম
বরিশালে অবৈধ মাটি উত্তোলন: বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক, জরিমানা ১ লাখ টাকা সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিককে খুঁজছে পুলিশ সিমেন্টবাহী অটোরিকশার ধাক্কায় সন্তানের সামনেই মায়ের করুণ মৃত্যু কাউখালীতে আইনশৃঙ্খলা ও বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার বরগুনায় অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার পোশাকের আড়ালে চাকরির নামে প্রতারণা বরিশালে ভুয়া সেনা ক্যাপ্টেনের জালে নিঃস্ব দুই নারী বাবুর্চি বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর

খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬

বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন সরকারি খাদ্যশস্য সংরক্ষণ, পরিবহন ও সরবরাহ কার্যক্রমকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও স্থানীয় সূত্র। বিশেষ করে নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন সদর উপজেলার পাশের এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গুদামের কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগকারীদের দাবি, ওই গুদামে দায়িত্ব পালনকারী উপ—সহকারী পরিদর্শক শেখরের বিরুদ্ধে সরকারি খাদ্যশস্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের ভাষ্যমতে, জিআর চালসহ বিভিন্ন সরকারি খাদ্যশস্য গুদাম থেকে ছাড় করে ট্রাকযোগে বিভিন্ন এলাকায় পাঠানোর সময় পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, খাদ্যশস্য পরিবহনের কাজে নিয়োজিত কিছু ট্রাকচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ট্রাকপ্রতি এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভিডিওচিত্রসহ কিছু তথ্যপ্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।

এছাড়াও সরকারি খাদ্যশস্য পরিবহন, গুদাম ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, গুদামের সিসিটিভি ফুটেজ, ট্রাক প্রবেশ ও বহির্গমন রেজিস্টার, খাদ্যশস্য উত্তোলন তালিকা এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করলে প্রকৃত তথ্য সামনে আসতে পারে।

এ বিষয়ে বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাঈদ বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে অভিযুক্ত উপ—সহকারী পরিদর্শক শেখরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এদিকে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost